নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় র্যাবের সাথে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে র্যাবের এক সদস্য আহত হয়েছে। তিনি কুমিল্লা ১১ এর সদস্য রুবেল হোসেন। এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
রাত ১১ টা ১৫ তে বিষয়টি নিশ্চিত করে র্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আমাদের অভিযানে হঠাৎ মাদক ব্যবসায়ীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়ি। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ আনা হয়েছে।