ঢাকা | | বঙ্গাব্দ

সদর দক্ষিণে র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, র‍্যাব সদস্যসহ আহত চার

author
Reporter

প্রকাশিত : Mar 7, 2026 ইং 141 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় র‍্যাবের সাথে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে র‍্যাবের এক সদস্য আহত হয়েছে। তিনি কুমিল্লা ১১ এর সদস্য রুবেল হোসেন।  এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

রাত ১১ টা ১৫ তে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আমাদের অভিযানে হঠাৎ মাদক ব্যবসায়ীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়ি। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ আনা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS