কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

'খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আবাদিজমি রক্ষার বিকল্প নেই'

author
Reporter

প্রকাশিত : May 26, 2025 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ ও শস্যবিন্যাসে অন্তভূক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র কুমিল্লা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে বিনা উদ্ভাবিত ধান, তেল ডাল, লেবু ও সরিষার উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহের সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে অন্তর্ভূক্তিকরণ  বিষয়ে আলোচনা করেন কৃষিবিদরা। 

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুল রহমান সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ বিনার মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ধীরে ধীরে কমছে আবাদি জমি। বাড়ছে খাদ্য নিরাপত্তায় চ্যালেঞ্জ। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে আমাদেরকে ধান, সবজি, তেল ও ডালের উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ বাড়াতে হবে। একই সঙ্গে এক ফসলি আবাদে জমিতে দুই ফসল এবং দুই ফসলি জমিতে তিন ও চার ফসলের চাষাবাদের মধ্যদিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

আরও বক্তব্য রাখেন, বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, ঢাকা বিএডিসি মহাব্যবস্থাপক (বীজ) মোঃ আবীর হোসেন ও বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমানসহ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার কৃষি সম্প্রসারণ এবং উপজেলা কৃষি কর্মকর্তারা। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab