ঢাকা | | বঙ্গাব্দ

প্রতিশোধ নিতে বিয়ের প্রলোভন, বিষ মেশানো সেভেনাপ খাইয়ে যুবককে হত্যা

author
Reporter

প্রকাশিত : Feb 20, 2026 ইং 142 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বারে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে বিয়ে করানোর কথা বলে নিয়ে সেভেনাপে ইঁদুর মারার বিষ খাইয়ে ইউনুছ নামে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। ঘাতক সোলেমানের দেওয়া স্বীকারোক্তিতে ক্লু-লেস এই হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন হয়।

গত ১৭ অক্টোবর দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের জাফরাবাদ-মনিপুর পাড়ার নির্জন বিলের পাশের খালে ইউনুছ (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইউনুছ উপজেলার তুলাগাঁও গ্রামের হারেস মিয়ার ছেলে। পেশায় সে ব্যাটারী চালিত অটোরিকশা চালক ছিলেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী অহিদা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ক্লু-লেস এ হত্যা মামলাটি র‌্যাবের দৃষ্টিগোচর হলে তারা রহস্য উদঘাটনে গত বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের সাথে একই গ্রামের মৃত ছায়েদ আলী ব্যাপারীর ছেলে মোঃ সোলায়মান হোসেন (৫৫)’র সাথে যোগাযোগ ছিল। তবে নিহতের পরিবার জানান, তার সাথে কারও কোন বিরোধ বা হত্যাকাণ্ডে কারো সম্পৃক্ততা থাকার বিষয়ে কোন ধারনা নেই।

সোলেমান হোসেন’র সাথে নিহত ইউনুছ’র সখ্যতা ছিল, তিনি পেশায় কৃষক এবং নেশাখোর ছিলেন। তিনি কৃষক হলেও সাপধরা তার অন্যতম পেশা ছিল।

কুমিল্লা র‌্যাব ১১, সিপিসি -২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে সোলায়মান হোসেন জানান, ইউনুছ তার পরিবারের মহিলা সদস্যদের উত্যক্ত করত এবং নানা ধরনের কু-প্রস্তাব দিত। বিষয়টি তার পরিবার তাকে জানালে ভিকটিমের প্রতি তার প্রচন্ড রাগ ও আক্রোশ তৈরি হয়। পরবর্তীতে সে ভিকটিমকে পরিকল্পিতভাবে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং ভিকটিমের সাথে সখ্যতা তৈরি করে। সে সাপধরাসহ বিভিন্ন ধরনের কাজে ভিকটিমকে সাথে নিয়ে যেত। এতে ভিকটিমের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে ভিকটিম সোলায়মান হোসেনকে জানায়, সে আরেকটি বিয়ে করতে চায় এবং তাকে পাত্রী দেখতে বলে।

সোলায়মান হোসেন ভিকটিমকে পাত্রী দেখার আশ্বাস দিয়ে যাই-যাচ্ছি বলে কালক্ষেপন করতে থাকে। গত রবিবার সকালে সোলায়মান হোসেন ভিকটিমকে জানান, তারা সন্ধ্যায় পাত্রী দেখার জন্য যাবে এবং চান্দিনা সদরে একটি সেলুনে ভিকটিমের চুল-দাড়ি কাটিয়ে তার মনে বিশ্বাস তৈরী করেন। গত রবিবার বাড়ি থেকে বের হওয়ার সময় নতুন শার্ট, জুতা পরে সেজেগুজে পরিপাটি হয়ে বাড়ি থেকে বেড়িয়েছিল।

সোলায়মান হোসেন স্থানীয় দোকান থেকে সেভেন আপ ও ইঁদুর মারার বিষ ক্রয় করে রাখেন। পরে রবিবার রাত ৯টায় পাত্রী দেখতে যাওয়ার কথা বলে ভিকটিমকে নিয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ (মনিপুর) গ্রামস্থ তুলাগাঁও টু জাফরাবাদ (মনিপুর) যাওয়ার রাস্তায় নির্জন স্থানে গিয়ে ভিকটিমকে সেভেন আপের সাথে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাইয়ে অচেতন অবস্থায় রাস্থার পাশের খালের পানিতে ফেলে দেয়। ভিকটিমের মৃত্যুর বিষয়ে কেউ তাকে সন্দেহ করবেনা মনে করে সে তার নিজ বাড়িতেই অবস্থান করছিল।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS