ঢাকা | | বঙ্গাব্দ

মুরাদনগরে নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা লুটতে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ

author
Reporter

প্রকাশিত : Mar 1, 2026 ইং 253 বার পড়েছে
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইউসুফ হাকিম সোহেল ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইউসুফ হাকিম সোহেল
ad728
সম্প্রতি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন তিনি। বুধবার দুপুরে কুমিল্লার একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে ইউসুফ হাকিম সোহেল বলেন, নির্বাচনের আগে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে সংবাদ সম্মেলন করিয়েছে। 

তিনি জানান, বন্ধন ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোম্পানি ও জমি সংক্রান্ত যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ আইনানুগভাবে সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রার, বোর্ড রেজুলেশন ও পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে মালিকানা হস্তান্তর হয়েছে এবং সে বিষয়ে পত্রিকা ও নোটিশের মাধ্যমেও জানানো হয়েছিল। তিনি আরও বলেন, বৈধ লেনদেনকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে, যা ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। তার দাবি অনুযায়ী, প্রায় সাড়ে চার কোটি টাকার লেনদেনকে ‘স্বাক্ষর জালিয়াতি’ বলে অপপ্রচার চালানো হচ্ছে, অথচ নগদ অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার পর কোম্পানির সম্পত্তি আইনানুগভাবেই তার কাছে হস্তান্তর করা হয়। ২০১৫ সাল থেকে নিয়মিত খাজনা পরিশোধ, জমি বিক্রির সময় এক বছরের জন্য সাইনবোর্ড টানানো এবং দীর্ঘদিন কোনো আপত্তি না আসাই বৈধ মালিকানার প্রমাণ। তিনি বলেন, নির্বাচনী সময়ে হঠাৎ একজন নারীকে সামনে এনে সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলা হচ্ছে, যার সঙ্গে ওই জমি বা কোম্পানির কোনো সম্পর্ক নেই। 

বক্তব্যে তিনি আরও বলেন, যে পাঁচজনের কাছ থেকে তিনি জমির মালিকানা বুঝে পেয়েছেন তাদের একজন ফরহাদ, আর ওই নারীর সঙ্গে ফরহাদের সম্পর্ক থাকলেও ফরহাদের কোনো অভিযোগ নেই; বরং ওই নারী মিথ্যা অভিযোগ তুলেছেন। এ ঘটনায় জড়িত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। 

উল্লেখ্য, এর আগে ফাতেমা নামের এক নারী জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করলে বিষয়টি আলোচনায় আসে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS