ঢাকা | | বঙ্গাব্দ

নাঙ্গলকোটের পর এবার বুড়িচংয়ে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

author
Reporter

প্রকাশিত : Feb 20, 2026 ইং 88 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

নাঙ্গলকোটে মা ও ভাবিকে কুপিয়ে হত্যার ২৪ ঘন্টার মধ্যে এবার কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে লোকমান হোসেন (৩৫) নামে এক রিকশাচালক। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার সংলগ্ন হলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে লোকমানের স্ত্রী ফারজানা আক্তার (২৫) ও শাশুড়ি বানু বিবি (৫৫)। 

ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক লোকমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান ও ফারজানা দম্পতির এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। লোকমানের শ্বশুরবাড়ি কুমিল্লা সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের বল্লবপুর গ্রামে। মঙ্গলবার সকালে লোকমানের শাশুড়ি তার বাড়িতে বেড়াতে আসেন। পরে সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ও শাশুড়ির সাথে বাগবিত-া হয় লোকমানের। এর এক পর্যায়ে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে খুন করে সে। পরে স্থানীয়রা লোকমানকে আটক করে পুলিশে খবর দেয়।  

হত্যাকা-ের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লোকমানকে আটক করেছে। লাশ দু’টি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ, ২৪ ঘন্টা আগে (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার নাঙ্গলকোটে ভাতিজিকে বিয়ে করতে না পেরে মা ও ভাবিকে কুপিয়ে হত্যা করে ঘাতক ছায়েদুল হক শিকি।  



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS