ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশ কনস্টেবল ও ছাত্র নিহত, ব্যাপক সংঘর্ষ ও অগ্নিসংযোগ

author
Reporter

প্রকাশিত : Feb 11, 2026 ইং 147 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এরশাদ মিয়া নামে এক সদস্য নিহত এবং  জেলার দেবিদ্বারে অন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে আব্দুর রাজ্জাক রুবেল নামে এক ছাত্র নিহত হয়েছেন। পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের সুপার খায়রুল আলম।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার খাইরুল আলম জানায়, আন্দোলনকারীরা কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর পুরাতন ভবনে আগুন দেয়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আগুন দেয়। এর আগে পুলিশের একটি পাইভেটকার ও রেকার এ আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা এরশাদ মিয়া নামে এক পুলিশ কনসটেবলকে পিটিয়ে হত্যা করে। স্থানীয়ভাবে জানা যায়,আন্দোলনকারীরা দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়ন পরিষদে আগুন দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি সিএনজি ও ৬টি মটর সাইকেল।

এদিকে, রোববার দুপুরে কুমিল্লার দেবিদ্বার সদরের নিউমার্কেট এলাকায়  সংঘর্ষের সময় এ যুবক নিহত হয়। অন্তত আহত ৩০। নিহত আব্দুর রাজ্জাক রুবেল দেবিদ্বার উপজেলার বাড়েরা গ্রামের মৃত  রফিকুল ইসলামের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, আন্দোলনকারীদের সাথে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে রুবের নামে একজন মারা গেছে শুনেছি।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলী এহসান বিজয় বলেন, রুবের নামে একজন হাসপাতালে মারা যায়। এছাড়া ১২ জন আহত রোগি ভর্তি হয়। এর মধ্যে গুরুতর আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। একে ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশে অবরোধ করে আন্দোলনকারীরা। এসময় ইউনিয়ন পরিষদ, পুলিশ ফাড়িঁ, পুলিশের দুটি গাড়ীসহ বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। আহত হয় প্রায় ৩০জন।

জানা যায়, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর একটি পাইভেটকার ও রেকার এ আগুন দেওয়া হয়। এসময় পুরাতন ফাড়িঁতে আগুন দেওয়া হয় এবং দাউদকান্দি হাইওয়ে পুলিশের থানা ঘেরাও করা রাখা হয়। এছাড়া দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়ন পরিষদে আগুন দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি সিএনজি ও ৬টি মটর সাইকেল।

এসময় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী আহত হন। আন্দোলনকারীদের সাথে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হন আন্দোলনকারীদের দুজন।

অন্যদিকে কুমিল্লার বিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী ভাংচুর করা হয়। দেবিদ্বারে একটি গাড়ীতে আগুন দেওয়া হয়।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকা থেকে মিছিলটি কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে আলেকারচর এলাকা অবরোধ করে। আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে দাওয়া পাল্টা দাওয়া হয় কোটবাড়ি ও আমতলী মহাসড়ক এলাকায়।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনজুরুল ইসলাম জানান, আমাদের পুরাতন পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। নতুন ফাঁড়িতে তালা দিয়ে আমাদের অবরদ্ধ করা হয়েছে। আগুন দেওয়া হয় একটি পাইভেটকার ও একটি রেকার এ।

এ ছাড়া কুমিল্লা বিভিন্ন উপজেলার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যায়।

ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী জানান আন্দোলনকারীরা আমাদের ইউনিয়ন পরিষদে আগুন দিয়েছে। এসময় আমি সহ কয়েকজন আহত হই। এসময় আমাদের নেতাকর্মীদের মটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS