কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাপায় দুই পথচারীর মৃত্যু

author
Reporter

প্রকাশিত : May 9, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় গুরুতর আহত দুই পথচারী হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা গেছেন ।সোমবার (৯ মে) সকাল ৭ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম  এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহতরা হলেন,  আটগ্রামের আব্দুল খালেকের ছেলে  রিন্টু (৩০) ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন(২৮)।

বিষয়টি  নিশ্চিত করেছে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক কাউছার । তিনি জানান, সকালে ঢাকামুখী সেজুতি পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচরীকে চাপা দেয় । এ সময় তারা গুরুতর আহত হয় । স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

পরবর্তীতে সকাল ১১ টায় রিপন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিকাল ৫ টায় ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিন্টু। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab