কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে সম্পত্তির দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

author
Reporter

প্রকাশিত : May 8, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় সম্পত্তি বিরোধের জেরে মো. ইস্রাফিল (২৮) নামে এক যু্বকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৮ মে) দুপুর দেড়টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল একই এলাকার আবদুল হানিফের ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। তারা হলেন- কনকাপৈত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুকতুল হোসেন, তার স্ত্রী রহিমা বেগম ও মেয়ে নাছরিন। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশ অবস্থান করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আবদুল হানিফ ও একই বাড়ির মুকতুল হোসেনের সাথে ৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে রবিবার দুপুর দেড়টার দিকে মুকতুল হোসেনরা ওই জায়গায় খড়ের স্তুপ দিতে যায়। এ সময় ইস্রাফিলসহ তার স্বজনরা বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মুকতুল হোসেন, তার ছেলে সজিব, স্ত্রী রহিমা বেগম, মেয়ে নাছরিনসহ কয়েকজন তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা ইস্রাফিলকে কুড়াল দিয়ে আঘাত করলে তিনি গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab