কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

author
Reporter

প্রকাশিত : May 6, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের  মাতাইনকোটে বজ্রপাতে আবু তাহের (৪০) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার (৬ মে) বিকাল সাড়ে ৫ টায় মাতাইনকোট স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর দিকের ফসলি মাঠে এ দূর্ঘটনা ঘটে। 

কৃষক আবু তাহের ওই গ্রামের মৃত তাজুল ইসলামের ২য় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকালে তিনি নিজের মাঠে  কাটা বোরো ধান বৃষ্টি থেকে রক্ষা করতে কাজ করছিলেন।

স্থানীয় পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানান, বজ্রপাতে আমার ইউনিয়নের মাতাইনকোট গ্রামের আবু তাহের নামের একজন কৃষক মারা গেছেন। খবর পেয়েই আমি কৃষকের বাড়ীতে এসেছি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab