কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

হোমনার ওয়াই ব্রিজে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

author
Reporter

প্রকাশিত : May 5, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার হোমনায় ওয়াই ব্রিজে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধ পথচারী মোঃ কালু মিয়া (৮২) হোমনা উপজেলার ভুরভুরিয়া গ্ৰামের বাসিন্দা। 

হোমনা থানার এসআই মানিক মোল্লা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজ শেষে ওয়াই ব্রিজ দিয়ে বাড়ি ফেরার পথে বেপোরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল বৃদ্ধ পথচারীকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ কালু মিয়াকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। 

নিহতের পরিবার মামলা করার অনীহা প্রকাশ করছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab