ঢাকা | | বঙ্গাব্দ

লাকসামে প্রাইভেটকার দুর্ঘটনায় পেট্রোবাংলার কর্মকর্তা নিহত

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 196 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে প্রাইভেট কার দুর্ঘটনায় হেলাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা অপর একজন আহত হয়েছে। নিহত ব্যক্তি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের প্রয়াত মুক্তিযাদ্ধা মো. আইউব আলীর ছেলে।

বৃহস্পতিবার (৫ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বাজারের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটেছে। লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমেদ বেলা ১২টায় এসব তথ্য জানিয়েছেন।

ইনচার্জ মাকসুদ জানান, পেট্রোবাংলার একটি পিকআপ (নং- ঢাকা মেট্টো-ঠ ১৩-৫৬০০) নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চাঁদপুরের শাহরাস্তি যাচ্ছিল। পথিমধ্যে চন্দনা বাজারের কাছাকাছি এলে বিকট শব্দে গাড়ির একটি চাকার বিষ্ফোরণ ঘটে। ওই সময় গাড়িটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়৷ এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

নিহত হেলালের নিকটাত্মীয় মো. আতিকুর রহমান জানান, হেলাল পেট্টোবাংলার নোয়াখালীর বেগমগঞ্জ ব্রাঞ্চে চাকুরি করতেন। তিনি ঈদে ছুটি পায়নি তাই বাড়ি যেতে পারেনি। গতকাল ছুটি পেয়ে আজ বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে দাপনের জন্য তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি এখনও থানায় আছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS