কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ঘর থেকে ডেকে নিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা

author
Reporter

প্রকাশিত : May 5, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ঘর থেকে ডেকে নিয়ে মো. শুভ (২৪) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত শুভ নগরীর আড়াইওয়া এলাকার জাকির হোসেনের ছেলে। কুমিল্লা কোতয়ালী থানার ওসি মো.সহিদুর রহমান রাত ৯টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি সহিদুর বলেন, তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

নিহতের বাবা জাকির হোসেন বলেন, কয়টা ছেলে এসে বিকেলে শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ছেলে গুলোকে এর আগে আমি দেখিনি। তারা আমার অপরিচিত কিন্তু শুভ তাদের চিনতো। পরে সন্ধ্যার দিকে পালপাড়া ব্রিজের সামনে শুভকে কুপিয়ে আহত করেছে এমন খবর পেয়ে দৌড়ে যাই।সেখান থেকে তাকে কুমিল্লা মেডিক্যাল নিয়ে আসলে  চিকিৎসক বলে সে মারা গেছে। আমার ছেলেকে যারাই ডেকে নিছে তারাই মেরেছে। এটা পূর্বপরিকল্পিত। আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে হত্যার বিচার চাই।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab