নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লাকসামে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির পক্ষ থেকে পাঁচ শতাধিক ছিন্নমূল ও ভূমিহীন মানুষের মাঝে ঈদুল ফিতর এর উপর হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে লাকসাম রেলওয়ে জংশনের ছিন্নমূল ও পূর্ব লাকসাম গন্ডামারা খালপাড়ের ভূমিহীন পাঁচ শতাধিক মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
গত শুক্রবার রাতে লাকসাম রেলওয়ে জংশন এলাকার ছিন্নমূল মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের মধ্য দিয়েই এটির উদ্বোধন করেন লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দীন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শম্ভু সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল ও লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।