কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বাইডেনের বাড়ির ওপর দিয়ে প্লেন চলাচল নিষিদ্ধ

author
Reporter

প্রকাশিত : Nov 6, 2020 ইং
ad728

ভয়েজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নিশ্চিত ফলাফল হাতে আসেনি। তবে চারটি অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন জো বাইডেন। সর্বশেষ গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে তিনি ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। নির্বাচনের বিজয়ীর নাম শুনতে অপেক্ষার প্রহর গুনছে পুরো যুক্তরাষ্ট্র। তবে সর্বশেষ অবস্থা বিচারে বাইডেনের বিজয়ের পাল্লা ভারী। 

পেনসিলভানিয়ায় হারলেই সব শেষ ট্রাম্পের

মার্কিন প্রশাসনও বিষয়টি ভালোভাবেই আঁচ করতে পারছে। তাই তো এরই মধ্যে ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের বাড়ি ও আশপাশের এলাকা ‘নো ফ্লাইং জোন’ ঘোষণা করেছে। ন্যাশনাল ডিফেন্স এয়ার স্পেস চিহ্নিত করে জো বাইডেনের বাড়ির এলাকায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করেছে। 

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে এই অস্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

গত বুধবার থেকে চালু করা এই ‘নো ফ্লাই জোন’ নির্দেশনা এক সপ্তাহের জন্য কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। জো বাইডেনের বাড়ির কাছে চেইজ সেন্টার এলাকাকে ‘নো ফ্লাই জোন’ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

জো বাইডেন বিজয়ী হলে আনুষ্ঠানিকভাবে এই চেইজ সেন্টার থেকেই বিজয় ভাষণ দেবেন বলে ধারনা করা হচ্ছে।

সবাই এখন অপেক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের বিজয় ভাষণ শোনার। ঠিক কতক্ষণ আর এই অপেক্ষার প্রহর গুনতে হবে? এখন আর দিন নয়, বলা হচ্ছে কয়েক ঘণ্টার মধ্যেই সব কিছু জানা যাবে। জর্জিয়ায় অঙ্গরাজ্যে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab