কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মুরাদনগরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ছয় গরুর মৃত্যু, খামারীর মাথায় হাত!

author
Reporter

প্রকাশিত : Apr 24, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আক্রান্ত হয়ে খামারের ছয়টি গরুর মৃত্যু হয়েছে। এসময় আরও ৫টি গরু ও খামারের মালিক শফিক আহত হন। আগামী কোরবানি ঈদে বিক্রির জন্য খামারটি গড়ে তোলেন তিনি। স্বপ্ন ছিল গরুগুলো মোটাতাজা করে বিক্রি করবেন। কিন্তু একই সাথে ছয়টি গরুর মৃত্যুতে খামারী শফিক লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

শনিবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কালিপুরা গ্রামে এই দূর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক তার খামারে টিনের ছাদে লেগে শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খামারী শফিক জানান, তিনি রাত ১১ টায় গরুগুলোকে খাবারে ঘুমাতে যান। রাত প্রায় ১টায় গরুর ছোটাছুটি শব্দে ঘুম ভাঙে। তখন খামারের  দরজায় হাত স্পর্শ করেতই শর্ট খেয়ে মাটিতে পড়ে যাই। তাৎক্ষনিক উঠে ঘরের মেইন সুইচ বন্ধ করে গোয়াল ঘরে গিয়ে দেখি ছয়টি গরু মরে গেছে। আরও পাঁচটি গরু অসুস্থ্য হয়ে পড়ে আছে। 

মুরাদনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে আহত গরুগুলোকে চিকিৎসা দেওয়া হবে। খামারীর ছয়টি গরু নিহত হওয়ার  বিষয়টি আমি জেলার ঊর্ধ্বতনদের অবহিত করবো। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab