কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাই পাহাড়ের পাদদেশে পড়ে ছিল তরুণীর লাশ

author
Reporter

প্রকাশিত : Apr 24, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকায় এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ইউনিয়নের লালমাই পাহাড়ের পাদদেশের একটি ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের রাতেই লাশটি এখানে ফেলে রাখা হয়েছে। 

লাশটি উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের ক্যান্টনমেন্ট নাজিরা বাজার ফাঁড়ির পুলিশ। নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহিবুল আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে আমাদের ফোর্স গেছে। এখনও লাশের পরিচয় পাওয়া যায় নি। লাশের সুরতহাল প্রতিবেদন করে আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিস্তারিত পরে জানানো হবে। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab