ঢাকা | | বঙ্গাব্দ

সীমান্তে সংবাদকর্মী মহিউদ্দিন হত্যা মামলায় গ্ৰেফতার ৪

author
Reporter

প্রকাশিত : Mar 19, 2026 ইং 114 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-ভারত সীমান্তের কুমিল্লার বুড়িচং উপজেলার হায়দ্রাবাদনগর সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে খুনের ঘটনায় এজহার নামীয় দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় সন্দেহভাজন আরও দুই জনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১১ টায় গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন। 

গ্রেফতারকৃত এজহার নামীয় আসামীরা হলেন মোঃ ফরহাদ মৃধা (৩৮) ও মোঃ পলাশ মিয়া (৩৪)।  

কুমিল্লা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আসামীদের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১৩ এপ্রিল রাতে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ড হায়দ্রাবাদনগর এলাকায় সংবাদকর্মী মহিউদ্দিন সরকারকে গুলি করে হত্যা করে মাদক কারবারিরা। মহিউদ্দিন কুমিল্লার স্থানীয় সংবাদপত্র দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার পকেটে ওই সংবাদপত্রের পরিচয় পত্র পায় পুলিশ। এর আগে সে আন্দন টেলিভিশনের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন।  



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS