ঢাকা | | বঙ্গাব্দ

অবৈধ ইন্টারনেট সেবায় র‌্যাবের হাতে সরঞ্জামসহ গ্রেফতার ৩

author
Reporter

প্রকাশিত : Feb 15, 2026 ইং 145 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় লাইসেন্সবিহীনভাবে ইন্টারনেট সেবা প্রদানের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণের সরঞ্জামসহ পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুরের ‘রয় অনলাইন’ এবং শাহরাস্তি উপজেলার সূয়াপাড়া এলাকার ‘ডিজা অনলাইন’ ও এসবিএস নামক প্রতিষ্ঠানে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে লাইসেন্সবিহীনভাবে ইন্টারনেট সেবা অবৈধ আইএসপি প্রদানের অভিযোগে বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময়ে তাদের নিকট থেকে একটি সিপিইউ, একটি মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস, তিনটি মাইক্রোটিক রাউটার, দুইটি ল্যাপটপ, তিনটি ওএলটি, তিনটি ইন্টারনেট রাউটার, দুইটি ওয়াকিটকি সেট, ১৫টি মিডিয়া কনভার্টার এবং তিনটি মাইক্রোটিক সুইচ জব্দকরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার জগতপুর গ্রামের রেজাউল মাওলার ছেলে তমাল হোসেন রাজিব (৩৪), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বলশীদ গ্রামের মৃত মাওলানা আব্দুল হাইয়ের ছেলে মোঃ দিদার হোসেন পাটোয়ারী (৫২) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাততলা গ্রামের মাওলানা মোঃ হুমায়ুন কবিরের ছেলে মোঃ মাহমুদুল হাসান বাবু (২৬)। 

শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লার র‌্যাব ১১,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাবিক তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ চাঁদপুর জেলার কচুয়া ও শাহরাস্তি থানার বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীনভাবে ইন্টারনেট সেবা অবৈধ আইএসপি প্রদান করে আসছিল। আসামীদের বিরুদ্ধে কচুয়া ও শাহরাস্তি থানায় পৃথক মামলা হয়েছে। 




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS