কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

অটোরিকশা খাদে, মায়ের কোল থেকে পড়ে নিহত ছয় মাসের শিশু

author
Reporter

প্রকাশিত : Apr 12, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় প্রাণ গেল সাদিয়া নামে ছয় মাসের এক শিশুর। এতে আহত হন নিহত শিশুর মাসহ আরেকজন। নিহত সাদিয়া ওই উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের আবদুর রহমানের মেয়ে। মঙ্গলবার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর গ্রামে দুর্ঘটনাটি ঘটে । 

স্থানীয় সূত্র জানায়, ব্যাটারি চালিত অটো রিকশা যোগে বাড়ি ফিরছিলো সাদিয়ার মা। পথে চারিপাড়া থেকে সাজঘর গ্রামের গাজী মার্কেট এলাকায় অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাদিয়া নামের ছয় মাসের এক শিশু নিহত হয়। আহত হন আরো দুইজন। 

ব্রাহ্মণপাড়া থানার এসআই হুমায়ুন কবির বলেন, পুলিশের একটি টিম শিশুটির মরদেহ উদ্ধার করেছে। চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। আমরা গাড়িটি থানায় নিয়ে আসি। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab