ঢাকা | | বঙ্গাব্দ

'কুমিল্লা সিটির উন্নয়নে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না'

author
Reporter

প্রকাশিত : Mar 9, 2026 ইং 137 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

মাসুদ আলম

কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হয় উন্নয়ন কাজ করার জন্য। আর এই অর্থ ছাড়া হয় অর্থবছর অনুযায়ী। নির্বাচন আছে কি না, তা দেখে নয়। উন্নয়ন কর্মকাণ্ড একটি চলমান প্রক্রিয়া।

তিনি জানান, সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ বাস্তবায়নে প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মুখ্য ভূমিকা পালন করে থাকে। টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত কোথাও যদি অনিয়ম হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, নির্বাচনের আগে সম্প্রতি অন্যান্য সিটি কর্পোরেশন ন্যায় কুমিল্লা সিটি কর্পোরেশনে বেশ কয়েকটি বড় প্রকল্প এবং অর্থ বরাদ্দ দেওয়ায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার অভিযোগ উঠছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS