ঢাকা | | বঙ্গাব্দ

ছেলের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথেই ট্রেনে কাটা পড়ল বৃদ্ধ মান্নান

author
Reporter

প্রকাশিত : Feb 3, 2026 ইং 116 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে আবদুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকার চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন সিরাজী।

তিনি জানান, পদুয়ার বাজার এলাকায় তার ছেলের শ্বশুর বাড়িতে একটি বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন। সেখান থেকে ফেরার পথে পদুয়ার বাজার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের একশ’ গজ পূর্বে মহানগর ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS