কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লার বেলতলীতে মোটরসাইকেলে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

author
Reporter

প্রকাশিত : Mar 31, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং অংশে সড়ক দূর্ঘটনায় মোটোরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫ টায় বুড়িচং অংশের কুমিল্লার আদর্শ সদরের বেলতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর।

নিহতরা হলেন- জেলার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের নাসির উদ্দীন (৫২) ও তার স্ত্রী শরিফা বেগম(৪২)। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, বিকেল ৫ টার দিকে স্থানীয় লোকজন ঢাকাগামী লেনের পাশে একটি মোটোরসাইকেল ও একজন পুরুষ ও একজন মহিলাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের লাশ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। আমরা ধারণা করছি মোটোরসাইকেলটিকে কোন গাড়ি চাপা দিয়ে চলে গেছে। তবে কোন গাড়ি এই মোটোরসাইকেলকে চাপা দিয়েছে এখনও শনাক্ত করতে পারিনি। অজ্ঞাত গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন। আইনী প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab