কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মনোহরগঞ্জের খরখরিয়ায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

author
Reporter

প্রকাশিত : Mar 27, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খরখরিয়া গ্রামের পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে খরখরিয়া গ্রামের পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শিশুদের নানা আবু মাসুদ বলেন, সকাল সাড়ে ১০টায় বাড়িতে খেলা করছিল দুই ভাই। সবার অজান্তে পুকুরে পড়ে যায় তারা। আমরা তখন তাদের খুঁজতে শুরু করি। বেলা ১১টায় তাদের লাশ ভেসে উঠে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো- গ্রামের আবু জাফর হিরণের ছেলে মোহাম্মদ সাইমন (৭) ও আবু ইউসুফ(৪)। এর মধ্যে সাইমন গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

রোববার সন্ধ্যায় মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রিপন বালা বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab