কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ক্রিকেটার মোশাররফের চিকিৎসায় সাকিবের ১৫ লাখ টাকা ডোনেশন

author
Reporter

প্রকাশিত : Mar 27, 2022 ইং
ad728

খেলা ডেস্ক

ব্রেন ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পাশে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট। রুবেলের চিকিৎসার জন্য আজ বিকেল ৩টায় মতিঝিল সিটিসেন্টার কার্যালয়ে রুবেলের স্ত্রীর কাছে ১৫ লাখ টাকা হস্তান্তর করবে সাকিব আল হাসানের এই ই-কমার্স প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য যে, ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। এরপর দেশে ফিরে আসেন। কিন্তু কেমো এবং রেডিও থেরাপির জন্য তাকে নিয়মিত সিঙ্গাপুর যাওয়া-আসার মধ্যে থাকতে হতো। ওই বছরের ডিসেম্বরে সবশেষ কেমো দেওয়া হয়। এক বছর ফলোআপে ছিলেন তিনি।

২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab