নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে কলেজ ছাত্রলীগ আহবায়ক কাজী সায়েমের নেতৃত্বে কলেজ ও হল ছাত্রলীগের নেতা কর্মীরা আনন্দ মিছিল করে। বঙ্গবন্ধু ম্যুরাল থেকে কলেজের কলা ভবন হয়ে ক্যাম্পাস প্রদক্ষণ করে আনন্দ র্যালিটি আবার মিলিত হয় বঙ্গবন্ধুর ম্যুরালে। এরপর ম্যুরালে ফুল দয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা।
এরপর দুপুরে নেতা-কর্মীদের মাঝে নাশতা বিতরণের মাধ্যমে কর্মসূচির শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ সদস্য রাকিবুল ইসলাম রাকিব, রাকিবুল ইসলাম জুবায়ের, আব্দুর রহমান বাবু, আশিকুর রহমান জুয়েল, জামাল হোসেন ভূইয়া, ইংরেজি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাওহীদ আজিজ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নজরুল হল ছাত্রলীগ নেতা মো. শাওন হোসাইন, মেহেদী হাসান মনির, সাইফুল ইসলাম, মেহেদী হাসান নিরব, তোফায়েল আহমেদ তপু, একে এম আল ইমরান প্রমুখ।