কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

চান্দিনায় অধ্যক্ষকে মারধর : ৩ ছাত্রলীগ নেতা আটক

author
Reporter

প্রকাশিত : Mar 16, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়াকে মারধর করায় তিন ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ। বুধবার চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজে ওই ঘটনা ঘটে। 

অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া জানান, গত সোমবার সকালে দ্বিতীয় বর্ষের ছাত্র আজাদ কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের মূল ফটকে মোটরসাইকেল রাখে। এসময় কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী রাজন সরিয়ে নিতে বললে তাকে মারধর করে। মঙ্গলবার আবারও তার উপর হামলা করে। এতে রাজন আহত হয়। ওই ঘটনার রেশ ধরে বুধবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীরা মানববন্ধন করার জন্য ছাত্র-ছাত্রীদের শ্রেণীকক্ষ থেকে বের করে। এসময় তাদেরকে ক্লাসে ফিরার অনুরোধ করলে স্থানীয় যুবলীগ নেতা মনির খন্দকারের ছেলে ছাত্রলীগ নেতা রবি, রানা, জামিল আমাকে গালমন্দ ও মারধর করে। আমার মৌখিক অভিযোগে তাদের আটক করে পুলিশ। আমি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি। মামলার প্রস্তুতি চলছে।

আটককৃত সামিরুল খন্দকার রবি চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক, কাজী জামিল রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ সভাপতি ও রানা স্থানীয় ছাত্রলীগ নেতা। 

চান্দিনা থানার উপ-পরিদর্শক রাকিব হাসান জানান, অধ্যক্ষের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab