কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় এবার প্রাইভেটকার চাপায় শিশুসহ দুই পথচারী নিহত

author
Reporter

প্রকাশিত : Mar 11, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুরে প্রাইভেটকার চাপায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টায় এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- বুড়িচংয়ের শাহ দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল (১৬) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে শিশু আনিছ (৫)।  

স্থানীয় সূত্রে জানাগেছে, দুপুরে ঢাকা থেকে কুমিল্লামূখী একটি প্রাইভেট কার পিছন থেকে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারটি আটক করলেও চালক ঘটনার পর পালিয়ে যায়। 

ওসি জানান, প্রাইভেটকার চাপায় নিহত শিশুসহ নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর প্রাইভেটকারটি স্থানীয়রা আটক করেছে। পরে এটি থানায় আনা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab