কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় যানজটে তীব্র ভোগান্তি

author
Reporter

প্রকাশিত : Mar 4, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা এবং গৌরিপুর থেকে সৈয়দপুর পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ যানজটে আটকে পড়ে তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।  পণ্যবাহী পরিবহনে থাকা কাঁচা মাল পচে যাচ্ছে। এই দীর্ঘ যানজটের কারণ বলছেন সড়কে ছোট বড় কয়েকটি দুর্ঘটনা।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানিয়েছেন শুক্রবার সকালে সড়কে ইলিয়টগঞ্জ এলাকায় একটি লরি দূর্ঘটনার কারণে উদ্ধার কাজের কারণে সড়কের এই যানজট লেগেছে। 

কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছেন বেলাল আহমেদ নামের পানি উন্নয়ন বোর্ডের এক উর্ধতন কর্মকর্তা। তিনি জানান চাঁদপুর থেকে সকাল ৬ টায় ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে এসে গাড়ি থেমে যায়। ১১টায় তিনি চান্দিনার সদরে এসেছেন মাত্র।

কুমিল্লার একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কাউসার নাহিদ বলেন, ব্যবসার গুরুত্বপূর্ণ কাজে ঢাকা যেতে হবে নামাজের আগে। আর যাওয়া হলো কই? এখন আবার বাড়ি ফিরবো।  

এদিকে দাউদকান্দি থেকে কুমিল্লার উদ্দ্যেশ্যে আসা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন বলেন, সকাল ৭টায় রওনা দিয়ে এখনও আছি ক্যান্টনমেন্ট। একইতো তীব্র গরম, তার উপর এই যানজটে পুরোদমে শেষ। অনেক শিশু ও বৃদ্ধরা ভোগান্তিতে আছে।

চাঁদপুরের স্থানীয় সাংবাদিক সিরাজউল্লাহ সিরাজ বলেন, আমি সকাল ৭টা থেকে এখন পর্যন্ত চান্দিনা পার হতে পারিনি। দুই দিকে জ্যাম। কোন দিকে গাড়ি যায় না। শুনলাম এক্সিডেন্ট হয়েছে। আর কিছুই দেখার সুযোগ নাই। কারণ গাড়ি এক জায়গায় দাঁড়ানো।

গৌরীপুর থেকে কুমিল্লা আসা যাত্রী মাসুদ সানভী বলেন, আমি বাড়ি থেকে ৮ টায় রওনা দিয়েছি। বাসে উঠে বসেই আছিগাড়ি কোন দিকে যায় না। সাড়ে তিন ঘণ্টার জ্যামে সব আটকে আছে। 

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, দূর্ঘটনার উদ্ধার কাজের কারণে জ্যাম লেগেছে। আমরা খুব দ্রুতই যানজট কমিয়ে আনার ব্যবস্থা করছি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab