ঢাকা | | বঙ্গাব্দ

সন্তানকে কোচিং থেকে আনতে গিয়ে না ফেরার দেশে বাবা

author
Reporter

প্রকাশিত : Mar 6, 2026 ইং 159 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীর নাম রিপন মজুমদার (৪২)। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড় গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। কোতয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রিপন একটি ডিশ লাইন কোম্পানীর অপারেটর হিসেবে কাজ করতেন। 

বিকেল ৫ টায় রিপন ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে পুলিশ সুপার কার্যালয়মূখী যাচ্ছিলেন। একটি কোচিংয়ে তার সন্তান লেখাপড়া করে। কোচিংয়ে ছুটি শেষে সন্তানকে আনতে যাওয়ার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে রিপন মাথায় প্রচন্ড আঘাত পায়। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা ঘাতক গাড়িটি আটক করেছি। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS