কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মুরাদনগরে শপথ গ্রহণের দুই দিন আগে ‘মৃত্য’ ইউপি সদস্যের

author
Reporter

প্রকাশিত : Feb 26, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

শপথ গ্রহণের দুই দিন আগে কুমিল্লার এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মারা যাওয়া ইউপি সদস্যের নাম মোঃ জলিল মিয়া(৫৫)। তিনি ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে জেলার মুরাদনগর উপজেলার ১নম্বর শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ৩নম্বর (চন্দনাইল+সাহেব নগর) ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি)  নব-নির্বাচিত ২১টি ইউনিয়নের সকল সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। আমরা ওই ইউপি সদস্যের মৃত্যুতে সেই আসন শূন্য রেখেই শপথ পাঠ করাবো। পরে ওই আসনের বিষয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। 

মৃত ইউপি সদস্য মোঃ জলিল মিয়ার ভাতিজা মোঃ উজ্জল মিয়া জানিয়েছেন, তিনি কৃষি পেশার পাশাপাশি চন্দনাইল বাজারে নিজে মুদির দোকানের ব্যবসা করতেন। মৃত্যুর দিন দুপুর বেলায় তিনি চন্দনাইল বাজার থেকে বাড়িতে আসার পর হঠাৎ বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত শ্রীকাইল হৃদয় মেডিক্যাল হলে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ৫ মেয়ে ও ২ ছেলের বাবা। 

রবিবার সকাল ১০ টায় চন্দনাইল সাহেবনগর ঈদগা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলেও জানান তার ভাতিজা মোঃ উজ্জ্বল।

উল্লেখ, গত ৩১শে জানুয়ারি ৬ষ্ঠ ধাপে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের গেজেটে নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ জলিল মিয়ার নাম প্রকাশিত হয়।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab