কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় পাঁচ ভূয়া ডাক্তার গ্রেফতার!

author
Reporter

প্রকাশিত : Jan 29, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ভূয়া ডিগ্রীধারী ডাক্তার পরিচয় প্রদানের অভিযোগে পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৮ জানুয়ারি) জেলার আদর্শ সদর উপজেলার তেলিকোনায় ‘অমিত মেডিকেল হল' এবং কালির বাজারস্থ ‘হৃদয় ফার্মেসী' থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামীরা হলো- জেলার কোতয়ালী থানার দীগাম্বরী তলা গ্রামের মৃত চন্দ্রমোহন দেবনাথ এর ছেলে অযিত কুমার দেবনাথ(৬৩); সুজানগর গ্রামের মমতাজ উদ্দিন আহমদ এর ছেলে জসিম উদ্দিন আহমদ(৪২); চকবাজার গ্রামের মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ আমিনুল হাসান তারেক(২৫); কাপ্তান বাজার গ্রামের মৃত এ.কে মফিজুল হক এর ছেলে এ.কে.এম মোজাম্মেল হক(৪৩) এবং পূর্ব বাগিচাগাঁও গ্রামের মৃত নিরাংশু দাস এর ছেলে দেবাশীষ দাস(৪১)।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ভুল চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে এবং দির্ঘস্থায়ী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সল্প শিক্ষিত রোগীগণ কোনকিছু বুঝে উঠার আগেই একাধিকবার এই সমস্থ ভূয়া ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে নিজেদের জীবনকে মৃত্যু ঝুঁকিতে ফেলেদেয়। যখন উপায় না পেয়ে ভালো কোন হসপিটালে ভালো কোন চিকিৎসকের শরনাপর্ণ হয় তখন শারীরিক অবস্থার এমনই অবনতি হয় যা থেকে মুক্তির জন্য ব্যয় বহুল চিকিৎসা সেবা অপরিহার্য। এই সমস্থ রোগীদের অধিকাংশই অত্যন্ত গরিব হওয়ায় অধিকাংশ রোগীই চিকিৎসা চালিয়ে যেতে পারেনা এবং খুব অল্প সংখ্যক রোগী নিজেদের শেষ সম্বল বিক্রি করে চিকিৎসা চালিয়ে যায়। এইভাবে যেমন অনেক পরিবার আপনজন হারায় আবার অনেক পরিবার ব্যয়বহুল চিকিসা শেষে পথে বসে যায়। আমরা বিভিন্ন ভাবে অনুসন্ধান করে তাদের গ্রেফতার করি। 

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ বিএমডিসি কর্তৃক অনুমোদিত কিংবা একাডেমিক সার্টিফিকেটধারী কোন রেজিষ্টার্ড ডাক্তার না হয়েও নিজেদেরকে ডিগ্রীধারী বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রাদান করে আসছে বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab