কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

দুই মোটরসাইকেল আরোহীকে পিষে চলে গেলো গাড়ি!

author
Reporter

প্রকাশিত : Jan 22, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর বিশ্বরোডের আমতলী এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। নিহত দুই জন একই মোটরসাইকেলে ছিলেন। শনিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, দুপুর আনুমানিক দুইটার দিকে ঢাকামুখী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে সেখানে গিয়ে লাশ গুলো উদ্ধার করি। লাশ গুলো থানায় নিয়ে যাওয়া হচ্ছে। 

তিনি আরও জানান, নিহরা আমতলী এলাকার বাসিন্দা। একজনের নাম রুবেল ও অপর জনের নাম মোহাম্মদ তকি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab