কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

লাকসামে বাস-অটোরিকশা সংঘর্ষ: স্বামী-স্ত্রী, শাশুড়িসহ একই পরিবারের ৪ জন নিহত

author
Reporter

প্রকাশিত : Jan 6, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

আত্মীর জানাজায় যাওয়ার পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌঁ এলাকায় বিআরটিসি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় সিএনজি গুরুতর সিএনজি চালিত অটোরিকশার চালক আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাশ্ববর্তী লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ী গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)। বিষয়টি নিশ্চিত করেন নিহত বাহারের ভাতিজা মীর হোসেন। 

জানা যায়, ফেনিতে বাহারের চাচা শশুরের জানাযায় যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী বিআরটিসি ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৮৪ ও ফেনিগামী সিএনজি অটোরিকশা কুমিল্লা থ ১১-৫৬৯৩ কালিয়া চৌঁ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ী গোলাপ নাহার মারা যায়। পরে কুমিল্লা নেয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যায়। খবর পেয়ে লালমাই হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরন করেন।

এদিকে লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করেছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab