নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনিশিয়ান) সাইফুল ইসলামের হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ৯/১১ পরিবারের কুমিল্লার সদস্যরা।
এসময় তারা তাদের বন্ধু সাইফুলের হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের গ্ৰেফতার ও বিচার দাবি করেছেন।
তারা বলেন, বন্ধুর হত্যার দ্রুত বিচারের দাবীতে ঐক্যবদ্ধ হয়ে সারাদেশে তাদের অন্যান্য বন্ধুরা প্রতিবাদ করছেন।