ঢাকা | | বঙ্গাব্দ

‘মরহুম আফজল খান ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি’-নাগরিক শোকসভায় বক্তারা

author
Reporter

প্রকাশিত : Feb 11, 2026 ইং 81 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান স্মরণে এক বিশাল নাগরিক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত শোক সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।

এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. শিরীন আক্তার এমপি, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, মুজিবুল হক মুজিব এমপি, অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা এমপি, সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন স্বপন, সফিকুল ইসলাম শিকদার, নূর-উর রহমান মাহমুদ তানিম, আফজল খানের ছেলে কুমিল্লা চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, কবিরুল ইসলাম শিকদার।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বক্তারা আফজল খানকে আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি ও তৃণমূল পর্যায়ের গণমানুষের নেতা বলে অভিহিত করেন। এছাড়া গণমুখী রাজনীতির পাশাপাশি শিক্ষার প্রসারে বহু শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্নাঢ্য এ রাজনীতিক ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS