ঢাকা | | বঙ্গাব্দ

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এমপি সীমার র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 88 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রত্যুষে কুমিল্লা টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ স্থানীয় বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ম্যুরাল, মুক্তিযুদ্ধে শহীদ জেলা প্রশাসক ও শহীদ পুলিশ সুপারের ম্যুরাল, যুদ্ধ জয় ভাস্কর্য এবং পুলিশ লাইন্সের চেতনায় ৭১ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এর আগে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে নগরীতে বর্নাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার, অ্যাডভোকেট গোলাম ফারুক, শাহিনুল ইসলাম শাহীন, মহিউদ্দিন ফারুকী, জাকি হোসেন, মানিক খন্দকার, খাদেশ মো. ফিরোজ, অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন, বাবু নির্মল পাল, লুৎফুর বারী চৌধুরী হিরু, পাপন পাল, জাহাঙ্গীর হোসেন, আবু তাহের, মিতা শিকদার, আইরিন আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।  

বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নিয়ে সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু মুজিব জন্মশতবর্ষের শপথ পাঠ করেন। এতে কুমিল্লা মহানগরসহ জেলার সকল সরকারি, বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণিপেশার মানুষ উৎসবমুখর পরিবেশে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS