কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

'বসতে দিলে শুতে চায়, বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে' আইনমন্ত্রী

author
Reporter

প্রকাশিত : Dec 10, 2021 ইং
ad728

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে চলবে না। মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে মুক্তি দিয়েছেন দন্ডাদেশ স্থগিত রেখে। ওনি চিকিৎসা করাচ্ছেন। এখন বলে বিদেশে যেতে দিতে হবে। কথায় আছে- দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। আর শুতে দিলে ঘুমাতে চায়।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। 

আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে অসহায়দের মাঝে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যেগে কম্বল বিতরণ করা হয়।

মন্ত্রী আরও বলেন, একটা আইনের কোনো দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে থাকে- সেই নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনর্বিবেচনা করার কোনো সুযোগ থাকে না। ওনার বিদেশ যাওয়ার আবেদন আইনমন্ত্রণালয় নাকচ করেছে। ওনার জন্য ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। আমি যে আইনে আবেদন নাকচ করেছি- সেটা সঠিক। তারপরও ওনারা যেটা বলছেন- সেটার কোথাও কোনো নজির আছে কিনা সেটা দেখার জন্য আমি সময় চেয়েছি। আমার সময় চাওয়া দেখে ওনারা বলেন আন্দোলন করবেন। 

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার ছেলে যখন মারা যায়- তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানানোর জন্য তার বাসায় যান। প্রধানমন্ত্রীর মুখের ওপরে গেইট বন্ধ করে দিয়েছিলেন, বাসায় ঢুকতে দেওয়া হয়নি। এটি শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করা হয়নি, সারা বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে। 

খালেদা জিয়ার জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জাতির পিতা বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান ও পরিবারের ১৭ জন সদস্যসহ নিহত হয়েছিলেন। এই সত্য ঘটনাটি জানার পরও তিনি ১৫ আগস্ট জন্মদিন পালন করেছিলেন।

শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশের ভবিষ্যত পাল্টে দিবে। স্বাধীনতার সুর্বণ জয়ন্তির প্রাক্কালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যাদের ঘর নেই তাদের ঘর দেয়া হবে। যতদিন শেখ হাসিনা আপনাদের সেবা দিবেন ততদিন আপনাদদের চিন্তা নেই।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত- উদ দৌলা খাঁন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab