কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মারা গেলেন বাখরাবাদে নবনির্বাচিত সিবিএ সাধারণ সম্পাদক লিটন

author
Reporter

প্রকাশিত : Nov 3, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কর্মচারী ইউনিয়ন থেকে নবনির্বাচিত সিবিএ সাধারণ সম্পাদক মোঃ মাজেদুর রহমান লিটন মারা গেছেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। মঙ্গলবার ভোর ৪টায় কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাখবাবাদের সিবিএ সভাপতি মো. আক্তার হোসেন। 

তিনি জানান, ভোর ৪টায় নবনির্বাচিত আমার সাধারণ সম্পাদক নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মসজিদের সামনে বাদ জোহর মাজেদুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নগরীর টমছম ব্রিজ কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করার কথা রয়েছে।  



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab