ঢাকা | | বঙ্গাব্দ

কুবির স্নাতকধারীদের জন্য চাকুরির সুখবর

author
Reporter

প্রকাশিত : Feb 10, 2026 ইং 102 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সদ্য স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীদের চাকুরি দিবে আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান সোর্টি টেক্সটাইল (বাংলাদেশ) লিমিটেড। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ ব্যবস্থাপক সিওয়ান্দি থালাহিতিয়াগালা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ক্লাব ক্যাফে মার্কেটিং ও সোর্টি টেক্সটাইল (বাংলাদেশ) লিমিটেডের উদ্যোগে ৭ ও ৮ ডিসেম্বর 'সোর্টি-কুমিল্লা ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ার-২০২১' নামে এ অনুষ্ঠান আয়োজন হয়। মঙ্গলবার ক্যারিয়ার ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার ড. মো. আসাদুজ্জামান।

থালাহিতিয়াগালা বলেন, 'আমাদের প্রতিষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে দেখে এ বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি জনবল নিয়োগে আগ্রহী হয়েছি আমরা। পেশাদার জীবনে যাওয়ার আগেই শিক্ষার্থীদেরকে আরও বেশি দক্ষ করে তুলতে আমরা দু'দিন ব্যাপি ক্যারিয়ার ফেয়ার, কর্মশালা ও মানবাধিকার আলাপ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছি।'

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানের কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কপিলা মেন্ডিস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুহাম্মদ ইমরান এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সিওয়ান্দি থালাহিতিয়াগালাসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসে মোট আটটি বুথ স্থাপন করা হবে। এসব বুথে চাকুরি প্রত্যাশিরা নিজেদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন। বুথে জমা পাওয়া এসব জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীকে চাকুরি দিবে সোর্টি টেক্সটাইল লিমিটেড। জনবল নিয়োগের এ ধারা পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিওয়ান্দি থালাহিতিয়াগালা।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS