কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় বেগম জিয়া'র চিকিৎসা ও মুক্তির দাবীতে বিভাগীয় সমাবেশ

author
Reporter

প্রকাশিত : Nov 30, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবীতে বিভাগীয় সমাবেশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। 

এই সমাবেশে অংশগ্ৰহণ করেন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার বিকেলে নগরীর ধর্মসাগর পাড় সংলগ্ন বাদুর তলা রোডে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে কুমিল্লা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। 

এসময় বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

বেগম খালেদা জিয়া'র বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবীতে বিভাগীয় সমাবেশে এসব উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির শাখা, উপশাখার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab