কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

অসুস্থ আওয়ামী লীগ নেতা অহিদুরের খোঁজ নিলেন এমপি সীমা, চিকিৎসায় অর্থ প্রদান

author
Reporter

প্রকাশিত : Nov 3, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মহানগর ১৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা অহিদুর রহমান দীর্ঘদিন অসুস্থ হওয়াতে তার নিজ বাড়ি পাথুরিয়াপাড়া দেখতে যান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা ও কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি এফ বিসিসিআই পরিচালক জনাব মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি। 

অহিদুর রহমান এর উন্নত চিকিৎসার জন্য এমপি সীমা ও ইমরান খানের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন, কোতোয়ালি সাবেক যুবলীগ নেতা আব্দুর রহমান, বাংলাদেশ তথ্য প্রযুক্তি লীগ সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর মাসুদুল ইসলাম বাবু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা শরীফ  সহ আওয়ামী লীগের সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় এমপি সীমা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করি প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার   নির্দেশে রাজনীতি করি, সারা জীবন আওয়ামী লীগ করেছেন আর এখন বৃদ্ধ বা  অসুস্থ হয়ে গেছেন বলে কর্মীর খবর নিব না   এই রাজনীতি আমার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখায় নাই।

আরো বলেন মাসুদ পারভেজ খান ইমরান , বাংলাদেশের উন্নয়নের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে কুমিল্লাকে একটি আধুনিক কুমিল্লা হিসেবে গড়ে তুলবো এবং শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab