ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে মহাসড়কে ২০ কিলোমিটার জুড়ে যানজট

author
Reporter

প্রকাশিত : Feb 10, 2026 ইং 126 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চান্দিনায় বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে 'ডেনিম' নামে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা। আটকে পড়া তিন মাসের বেতনের দাবিতে বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার হাড়িখোলা এলাকায় কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী দুইপাশে অন্তত ২০ কিলোমিটার সড়কের যানজট তৈরি হয়। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত টানা দুই ঘন্টার যানজটে আটকা পড়েছে বাস-ট্রাক কাভার্ড ভ্যানসহ হাজার হাজার গণপরিবহন। যাত্রীবাহী বাসে আটকে পড়া যাত্রা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন। ভোগান্তি তৈরি হয়েছে ২০ কিলোমিটার সড়কজুঁড়ে। 

সকাল সাড়ে ১১টায় এই নিউজ লেখার সময়ও শ্রমিকদের আন্দোলনে মহাসড়কের পরিস্থিতি একই অবস্থা বিরাজ করছে।

হাইওয়ে ইলেটগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি জিয়াউল হক জানান, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে 'ডেনিম' নামে একটি কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। তাদের দাবি  তিন মাসের বেতন কারখানা কর্তৃপক্ষ আটকে রেখেছেন। সময় তাদের বেতন দিচ্ছেন না। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলছি এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছি।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS