নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে ১৭ নং ওয়ার্ডের সিটি কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও হরিপদ সাহা নামে দুইজন নিহত হয়েছে।
নিহত সোহেল মহানগর আওয়ামী লীগের সদস্য, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র।
নিহত হরিপদ সাহা নগরীর সাহাপাড়া এলাকার বাসিন্দা।
আহত অন্যরা হলেন, জুয়েল (৪০), আউয়াল হোসেন রিজু (২৫), রাসেল (২৮), মাজেদুল হক, বাদল (২৫) ও এড সোহেল চৌধুরী।
সোমবার ( ২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলিটি বিভাগের চিকিৎসক নাফিজ ও কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আব্দুর রহিম।
১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো হানিফ মিয়া জানান, নেতাকর্মীদের নিয়ে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে ছিল। এ সময় মোটরসাইকেল নিয়ে কয়েকজন সন্ত্রাসী অতর্কিত গুলি চালায়।
হামলায় আহত জুয়েল বলেন, গুলির আওয়াজ শুনে রাস্তায় বের হলে দেখি সন্ত্রাসীরা এলোপাথারি গুলি চালাচ্ছে। এ সময় আমার পায়ে গুলি লাগে। তারপর কি হয়েছে বলতে পারছি না।
কাউন্সিল সোহেলের ছেলে নাদিম জানান, আব্বু গুলিবিদ্ধ হয়েছে শুনে হসপিটালে এসেছি।
কারা গুলি চালিয়েছে এমন প্রশ্নের জবাবে নাদিম বলেন বলেন, আমরা এখনও নিশ্চিত নয়।