কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

আফজল খানকে হারিয়ে আমি ভীষণ শোকাহত- স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে অর্থমন্ত্রী

author
Reporter

প্রকাশিত : Nov 20, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

এদেশের উন্নতির ম্যাজিক মাননীয় প্রধানমন্ত্রী। তার যোগ্য নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে। এদেশের উন্নতির আরেকটি ম্যাজিক দেশের মানুষ। তারা কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। শনিবার বিকেলে বিজয়পুর স্কুল মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, কুমিল্লার সদ্য প্রয়াত আওয়ামী লীগ  নেতা আফজল খান আমার কাছের মানুষ ছিলেন। তাকে হারিয়ে আমি ভীষণ শোকাহত।

অর্থমন্ত্রী বলেন, সকলের অংশগ্রহণে সমৃদ্ধির পথে বাংলাদেশ। আমরা সর্বোচ্চ প্রবৃদ্ধি অজর্ন করেছি, এ অবদান মাননীয় প্রধানমন্ত্রীর। স্বেচ্ছাসেবক লীগ ঐতিহাসিক সংগঠন। শুধু রাজনীতি করলে হবে না, আমাদের ওপর অনেক বড় দায়িত্ব। রাজনীতি ত্যাগের, মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে স্বপ্নের কথা বলতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু। তিনি এদেশের মানুষকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সবাইকে সেই লক্ষে কাজ করতে হবে।

সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা ছিলেন  স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab