কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

অসুস্থ আফজাল খানকে এয়ার এম্বুলেন্স যোগে নেওয়া হয়েছে ঢাকায়

author
Reporter

প্রকাশিত : Oct 28, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজাল খান এডভোকেটকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে যোগে ঢাকায় নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ অক্টোববর) বিকেলে তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসাপাতাল থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

আফজাল খানের মেয়ে সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা জানান, হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে গতকাল বুধবার সন্ধ্যায় কুমিল্লা শহরের সিডিপ্যাথ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্স যোগে ঢাকা নেওয়া হয়। 

এসময় আফজাল খানের সঙ্গে তার ছেলে চেম্বার অব কমার্স কুমিল্লা জেলা সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, ছোট ছেলে ডাক্তার নোমানসহ পরিবারের একাধিক সদস্য সঙ্গে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে অসুস্থ আফজাল খানকে এয়ার এম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার সময় তাকে এক নজর দেখতে কুমিল্লার কেন্দ্রীয় ইদগাঁওয়ে শত শত জমায়েত হয়। 

এদিকে সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা তার বাবার সুস্থতার জন্য কুমিল্লাবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab