কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ইলিয়টগঞ্জে নৌকা পেয়েই চেয়ারম্যান প্রার্থীর ভাতিজার গুলি প্রতিপক্ষকের উপর

author
Reporter

প্রকাশিত : Oct 27, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দির উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদ্য নৌকা প্রতীক পাওয়া চেয়ারম্যান প্রার্থীর ভাতিজার বিরুদ্ধে প্রতিপক্ষকে গুলি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে কুশিয়ারা বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকে সদ্য মনোনয়ন পাওয়া জসিম উদ্দিন প্রধানের ভাতিজা সৌরভ (২৮) একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: লোকমান হোসেনের কর্মী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো: ইব্রাহিমকে (২১) গুলি করে। গুলিবিদ্ধ ইব্রাহিমকে গৌরীপুর হাসপাতালে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী লোকমান হোসেনের অভিযোগ নৌকার প্রার্থী জসীমউদ্দীনের কর্মী-সমর্থকরা ফেসবুকে বিভিন্ন রকমের হুমকি এবং অপপ্রচারমূলক পোস্ট ও কমেন্ট করেন। এর অভিযোগে তার কর্মী সমর্থকরা প্রতিবাদ করলে বাকবিতণ্ডার এক পর্যায়ে জসীমউদ্দীনের ভাতিজা তার কর্মী সমর্থকদের উপর গুলি করে এ সময় তার এক কর্মী গুলিবিদ্ধ হয় বর্তমানে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছে। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী জসিম উদ্দিন বলেন, ফেসবুকে হুমকি ও অপপ্রচারমূলক পোস্ট এবং কমেন্ট তার কোনো নেতাকর্মী করেনি। কে বা কারা এগুলো ছড়িয়েছেন সেটা তিনি জানেন না। তিনি বলেন তার ভাতিজা সৌরভ পাত্র হতে গুলি করেছেন এ ধরনের কোনো প্রমাণ নেই। লোকমান হোসেনের অভিযোগ ভিত্তিহীন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম।

এ বিষয়ে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।  ঢাকায় চিকিৎসাধীন আহত ইব্রাহিম শঙ্কামুক্ত রয়েছে বলে জেনেছি। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab