কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বাংলাদেশ ১৭ কোটি মানুষের, কোন দলের নয়- আ স ম রব

author
Reporter

প্রকাশিত : Oct 20, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে সরকারকে রাতে ভোট ডাকাতি ও দলীয় শাসন বন্ধ করতে হবে। দেশের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এই দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহবান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, আসেন আমরা জাতি-ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সারাবিশ্বে আজ আমাদের রাষ্ট্রের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। আজ জাতিসংঘ থেকে বলা হয়েছে বাংলাদেশের হিন্দুদের রক্ষা কর। কেন আমরা কি মরে গেছি। কোথায় আমরা। কোথায় আমাদের মানুষ। এই জন্যে তো মুক্তিযুদ্ধ করি নাই। 

বুধবার (২০ অক্টোবর) কুমিল্লার নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে সংঘটিত অপ্রীতিকর ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

‘বাহিরের থেকে কেউ বাংলাদেশের এই ঘটনাকে তাদের স্বার্থে ব্যবহারের চেষ্টা এবং নাক গলাবেন না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যে জন্য ধন্যবাদ জানিয়ে আ স ম আব্দুর রব বলেন, প্রধানমন্ত্রী আপনি এই কথাটাকে কাজে রূপান্তরিত করার চেষ্টা করুন। 

তিনি আরও বলেন, প্রতিবছর পূজা উপলক্ষে বিভিন্ন ঘটনা ঘটে। ফয়দা লুটার জন্য বিশেষ একটি গোষ্টী উৎপেতে থাকে। সরকারও ফায়দা নেওয়ার জন্য মন্দির, গির্জায় সুরক্ষা দেয় না। কারণ জনগণ আর দলীয় সরকার চায় না। স্বাধীনতার পর দলীয় সরকারের যে কি পরিণতি হতে পারে, আজকের হিন্দুদের মন্দিরে ও বাড়িঘরে হামলাই তার প্রমাণ। মানুষ জনগণের ও মুক্তিযুদ্ধের সরকার চায়, দলীয় সরকার নয়। বাংলাদেশ ১৭ কোটি মানুষের দেশ, কোন দলের দেশ নয়। 

জেএসডি সভাপতি বলেন, যারা রাতে ভোট ডাকাতি করে, তাদের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা থাকে না। আমরা জঙ্গীদের লিপলেট খুজে পাই। আর এখানে হিন্দুদের মন্দিরে ও বাড়িঘরে হামলা হচ্ছে। রংপুরের পীরগঞ্জে জেলে পাড়ায় বাড়ি পুড়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য জায়গা দখল করে তাদের তাড়িয়ে দেওয়া। কারও ব্যক্তি, গোষ্টী, দলীয়, পারিবারিক স্বার্থ রক্ষা করার জন্য হাজার বছর আগে বাঙ্গালি জাতীর সৃষ্টি হয় নাই। এই ধর্মীয় সহিংসতা ক্ষমার অযোগ্য। অপরাধীদের খুজে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

নানুয়ার দীঘির পূজামণ্ডপে সংঘটিত অপ্রীতিকর ঘটনাস্থল থেকে পরে তিনি শহরের কাপড়িয়াপট্টি চাঁন্দমনি রক্ষাকালী মন্দির পরিদর্শনে যান। 

এসময় তার সঙ্গে ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সহ-সভাপতি তানিয় রব, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড. বেলাল, এড. বিকাশ চন্দ্র সাহা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক জেলা ও দায়রা জজ সা কা ম আনিছুর রহমান প্রমুখ।  


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab