ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়ন জমা

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 122 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচনে তিন প্রার্থী মনোনয়নপত্র  জমা দিয়েছেন। রবিবার (১০ অক্টোবর) কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলমের কাছে মনোনয়ন জমা দেন ওই তিন প্রার্থী। 

তারা হলেন, কুমিল্লা নগরীর গাংচর শাহসুজা মসজিদ এলাকার মো. আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেন মিঠু, নগরীর ৫ নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটুর ছেলে সৈয়দ রায়হান আহমেদ ও নগরীর গাংচর এলাকার ফয়েজ ভূঁইয়ার ছেলে ইয়াছিন ভূঁইয়া। 

তিন প্রার্থীর মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচনে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই এবং ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। আগামী ২ নভেম্বর এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

জানা যায়, রবিবার বিকেলে প্রার্থী আনোয়র হোসেন মিঠু কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহেল। 

এর আগে একই দিন দুপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থী সৈয়দ রায়হান আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাসির আহমেদ নায়িম, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, মুকুল আহমেদ, আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ইয়া ইয়া মজুমদার ও দোকান মালিক সমিতির সাবেক ট্রেজারার আবদুর রহমান। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS