ঢাকা | | বঙ্গাব্দ

পরিবহন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে 'কুমিল্লা ট্রান্সপোর্ট ও সুগন্ধা সার্ভিস' বন্ধ ঘোষণা

author
Reporter

প্রকাশিত : Feb 27, 2026 ইং 118 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

পরিবহন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-সিলেট রোডে কুমিল্লা ট্রান্সপোর্ট ও সুগন্ধা সার্ভিস মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে ‘দি কুমিল্লা মোটর এসোসিয়েশন’। সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ‘দি কুমিল্লা মোটর 

এসোসিয়েশনের’ প্রধান কর্যালয়ে পরিবহণ মালিক শ্রমিক ঐক্যপরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের উপস্থিত বক্তরা বলেন, চট্টগ্রাম-সিলেট রোডে রয়েল সার্ভিস নামে একটি ট্রান্সপোর্টের পারমিট নেয় অভিযুক্ত ওই দুই বাস সার্ভিস। চট্টগ্রাম থেকে শুরু না করে সার্ভিসগুলো কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে সিলেট রোডে সম্পন্ন অবৈধভাবে যাত্রী পরিবহন করে আসছে। বিধিবহির্ভূত এসব কর্মকাণ্ডের কারণে রুটপারমিট বাতিলেরও দাবি জানাই। 

এছাড়াও উত্তেজিত শ্রমিকদের দাবি করোনা মহামারীর কারনে ২ বছর গাড়ি বন্ধ থাকায় তাদের আয়-রোজগার নেই ধার করে পরিবার চালাতে হচ্ছে বাস শ্রমিকদের।

‘দি কুমিল্লা মোটর এসোসিয়েশন’ সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন মঙ্গলবার থেকে সিলেট রুটে কুমিল্লা ট্রান্সপোর্ট ও সুগন্ধা পরিবহন বন্ধ থাকবে। রয়েল সার্ভিসের অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পর্যায়ক্রমে কুমিল্লা নগরীর চারটি বাস টার্মিনাল থেকে সব ধরণের এবং সকল রুটের যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করা হবে। 

গাজী শাহজাহানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন সহ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্মসম্পাদক খলিলুর রহমান, শ্রমিক নেতা শহিদুর রহমান, মফিজুল ইসলাম, আনিসুর রহমান টিটুসহ অন্যান্য সদস্যরা।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS